আলমগীর মানিক | ১২:১৮ পিএম, ২০২৫-১২-২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করার প্রত্যাশায় পাহাড়ি জেলা রাঙামাটি থেকে ঢাকায় ছুটে গেছেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
রাঙামাটি জেলার ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন প্রবাসে থাকা তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন দলীয় নেতারা।
এ বিষয়ে নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতেই রাঙামাটির নেতাকর্মীরা ঢাকায় সমবেত হয়েছেন।”
নেতৃত্বদানকারী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে আবেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা বিএনপির ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে নতুন শক্তি যোগাবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রাঙামাটির তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের এই উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited