শহিদুল ইসলাম হৃদয় | ০৩:২৫ পিএম, ২০২০-১২-০২
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধায়নে ও রাঙামাটি জোনের ব্যবস্থাপনায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে শহীদ মিনার প্রঙ্গনে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কর্ণেল আঃ ইবনে রউফ জিএস ( ডিজিএফআই) ,রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কির্ণেল এএস ফয়সাল, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তারা।
এসময় প্রদান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি।তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন তরান্বিত সম্ভব হবে ।
পরে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা নৌকা ও সাপ্পান এবং কায়াকের ৪ টি ইভেন্টে অংশ নেয়া প্রতিযোগি বিজয়ীদের মাঝে বিভিন্ন অংকের নগদ চেক পুরস্কার বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited