অহিদুল ইসলাম অভি | ০১:৪০ পিএম, ২০২৫-১২-২৭
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতীক হাতপাখা নিয়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন।
দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নেতাকর্মীরা বলছেন, আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব হিসেবে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তাঁর নেতৃত্বে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “আমি জনগণের আমানত হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছি।
ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি সর্বশক্তি দিয়ে কাজ করবো।
জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এই আসনের মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাব।”
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited