২৯৯ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার চূড়ান্ত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দীন


অহিদুল ইসলাম অভি    |    ০১:৪০ পিএম, ২০২৫-১২-২৭

২৯৯ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার চূড়ান্ত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দীন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতীক হাতপাখা নিয়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন

দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নেতাকর্মীরা বলছেন, আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব হিসেবে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তাঁর নেতৃত্বে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “আমি জনগণের আমানত হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছি।

ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি সর্বশক্তি দিয়ে কাজ করবো।

জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এই আসনের মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাব।”