মেহেদী হাসান | ০৬:৫৯ পিএম, ২০২৫-১২-২৭
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হন।
এ সময় তিনি জামায়াতের সহযোগী সদস্য হিসেবে প্রয়োজনীয় ফরম পূরণ করেন।
জাহিদুল ইসলাম ২০২৫ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
২০২৬ সালের জন্য ঘোষিত নবগঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ।
ওইদিন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচন শেষে বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited