নিজস্ব প্রতিবেদক | ০১:৩৫ পিএম, ২০২৫-১২-২৮
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বড় ধরনের রাজনৈতিক মূল্য চুকাতে হতে পারে বলে সতর্ক করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তীব্র আকার ধারণ করেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে জামায়াতের সঙ্গে জোট না করার আহ্বান জানান।
নিজের ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, জামায়াতে ইসলামী একটি নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয় এবং তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা বা সমঝোতা এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি জামায়াত নেতারা প্রকাশ্যে বলেছেন—জুলাইয়ের স্পিরিট ও বাংলাদেশ বিষয়ে তাদের পরিকল্পনার সঙ্গে একমত দলগুলোকেই কেবল জোটে নেওয়া হবে, যা এনসিপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও লেখেন, এনসিপির রাষ্ট্রকল্প, রাজনৈতিক দর্শন ও আদর্শিক ভিত্তি জামায়াতের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন।
বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা—এই তিনটি মূল ইস্যুতে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
সামান্তা শারমিন তার পোস্টে দাবি করেন, সংসদীয় সংস্কারের প্রশ্নে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ইস্যু সামনে এনে জামায়াত সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।
এ কারণেই দলের আহ্বায়ক পূর্বে স্পষ্ট করে জানিয়েছিলেন, যারা সংস্কারের পক্ষে নয়—তাদের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জুলাই পদযাত্রার পর এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় এবং সারা দেশ থেকে প্রার্থী আহ্বান করে।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটের সমালোচনা করাকে বিএনপির পক্ষে অবস্থান নেওয়া হিসেবে দেখা ঠিক নয়।
বরং এনসিপি প্রতিষ্ঠার সময় যে রাজনৈতিক অবস্থান ও নীতিগত অঙ্গীকার ঘোষণা করা হয়েছিল, সেটিকেই তিনি যথার্থ মনে করেন।
তার মতে, বিএনপি হোক বা জামায়াত—যে কোনো পক্ষের সঙ্গে জোট করলেই তা এনসিপির নীতিগত অবস্থান থেকে সরে যাওয়ার শামিল হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited