আলমগীর মানিক | ০৯:২২ পিএম, ২০২৫-১২-২৮
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি উপজেলার ইন্দ্রসিংপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পেইন, শীতবস্ত্র এবং শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
লক্ষীছড়ি জোন সূত্রে জানা যায়, শীতকালীন দুর্ভোগ লাঘব, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে এই মানবিক সহায়তা কার্যক্রম (Humanitarian Development Programme - HDP) বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ইন্দ্রসিংপাড়া এলাকার শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষদের মাঝে মোট ২০০টি কম্বল বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের জন্য এসব শীতবস্ত্র বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
একই দিনে স্থানীয় জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষীছড়ি জোনের ব্যবস্থাপনায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এ ক্যাম্পেইনে মোট ৩৩৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
পাশাপাশি প্রায় ৪৫ হাজার ৫৬৭ টাকা মূল্যের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়, যা দীর্ঘদিনের চিকিৎসা সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু স্বাস্থ্যসেবা নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
কর্মসূচির আওতায় স্থানীয় ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
এতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনায় আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র, চিকিৎসাসেবা ও শিক্ষা সামগ্রী পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা তাদের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনছে এবং রাষ্ট্রের প্রতি আস্থা আরও দৃঢ় করছে।
লক্ষীছড়ি জোনের দায়িত্বশীল সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন সাধন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অগ্রাধিকার।
শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited