বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:০১ পিএম, ২০২৫-১২-২৯
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন, অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সামনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়।
এ সময় পোস্টাল ব্যালট ব্যবহারের নিয়ম, নিবন্ধনের ধাপসমূহ ও ভোটারদের করণীয় বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান বলেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সঠিক নিয়মে ভোট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোটাধিকার প্রয়োগে জনগণের আস্থা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা ছড়িয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী মো. আলতাফ হোসেন, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মাঝে পোস্টাল ব্যালট সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited