নিজস্ব প্রতিবেদক | ০৩:১৩ পিএম, ২০২৫-১২-৩০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি জানান, শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারি কর্মসূচিতে যথাযথ মর্যাদায় শোক পালন করা হবে।
এ ছাড়া আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার দিন সরকার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারালো।
গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং জনগণের অধিকার আদায়ে তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন ও দৃঢ় নেতৃত্ব বারবার দেশকে সঠিক পথে দিকনির্দেশনা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারবর্গ, রাজনৈতিক সহযোদ্ধা এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই শোকের সময়ে দেশবাসীকে ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited