নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ পিএম, ২০২৫-১২-৩০
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন, তাঁর মা বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন।
এ সময় তিনি ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে গভীর শোক প্রকাশ করেন।
স্ট্যাটাসে তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া অনেকের কাছে ছিলেন দেশনেত্রী, আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণতন্ত্রের প্রতীক।
তিনি বলেন, আজ একজন এমন পথপ্রদর্শককে হারিয়ে পুরো দেশ গভীর শোকে আচ্ছন্ন, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন।
মায়ের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান লেখেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের পুরো জীবন দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করেছিলেন।
তিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
স্ট্যাটাসে আরও বলা হয়, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের পাশাপাশি তিনি পরিবারের একজন দৃঢ় অভিভাবক হিসেবেও ছিলেন আলোকবর্তিকার মতো।
তাঁর অপরিসীম ভালোবাসা ও সাহস পরিবারের সদস্যদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে।
বারবার গ্রেফতার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং চরম নিপীড়নের শিকার হলেও তিনি কখনো ভেঙে পড়েননি।
বরং যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মাঝেও অদম্য সাহস, সহানুভূতি ও গভীর দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সঞ্চার করেছেন।
শেষে দেশবাসীর উদ্দেশে দোয়া কামনা করে তারেক রহমান বলেন, সবাই যেন তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রয়াত নেত্রীর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শিত শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার চিরকৃতজ্ঞ বলে উল্লেখ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited