নিজস্ব প্রতিবেদক | ০১:২৮ পিএম, ২০২৫-১২-৩১
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
আজ বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের ঢল নামছে। মানিক মিয়া অ্যাভিনিউসহ জাতীয় সংসদ ভবন এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায়ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হবে। ইতোমধ্যে কবরস্থানে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।
বর্তমানে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে রয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে মরদেহ গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়।
সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান অবস্থান করছেন। ওই বাসায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন।
পাশেই রয়েছে ‘ফিরোজা’ নামের বাড়িটি, যেখানে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বসবাস করেছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited