অহিদুল ইসলাম অভি | ০৮:৫৭ পিএম, ২০২৫-১২-৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। রাঙ্গামাটি কলেজ গেট এলাকার সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাজার আয়োজন ও নেতৃত্ব দেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাচ্চু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, রাঙ্গামাটি জেলা যুবদলের সহ-সম্পাদক মোঃ শাহ আলম ও কামাল হোসেন, বিএনপি ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরু নবী, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কাজেমুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানাজায় প্রায় ২০০ থেকে ২৫০ জন সাধারণ মুসল্লি শরিক হন। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জানাজা উপলক্ষে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited