নাজিম আল হাসান | ০৮:৪৯ পিএম, ২০২৬-০১-০২
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটি।
এ উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাঙামাটি শহরের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়, রাঙামাটি হাসপাতাল এলাকায় শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া। সঞ্চালনা করেন যুব সংহিতার সভাপতি পলাশ চাকমা।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম বাসার, গণ অধিকার পরিষদের রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা কমিটির সদস্য অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাংগঠনিক প্রধান ও সহ-সভাপতি শ্যামল চৌধুরী, গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব চাইস্যু ইউ মারমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
তাঁর রাজনৈতিক জীবন দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল।
রাঙামাটি–২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা বলেন, মত ও আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited