নাজিম আল হাসান | ০১:২০ পিএম, ২০২৬-০১-০৩
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সরকার ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকারের কাছে তাদের দাবি একেবারেই স্পষ্ট।
কোনো ধরনের লুকোচুরি বা সময়ক্ষেপণের সুযোগ নেই। নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যে যদি এই হত্যার বিচার কার্যক্রম শেষ না হয়, তবে এর পরপরই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, যে সরকার ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে, এমনকি তাদের অবস্থান সম্পর্কে জনগণকে জানাতেও পারছে না, সেই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
শুধু খুনিরাই নয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত—সবাইকে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করতে হবে।
যদি সরকার মনে করে, প্রকৃত অপরাধীদের নাম প্রকাশ করলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, তাহলে এমন সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুল্লাহ জাবের তার বক্তব্যে উল্লেখ করেন, আজ ওসমান হাদিকে গুলি করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন পার হয়েছে।
এতদিনেও সরকার পক্ষ থেকে এমন কোনো তথ্য সামনে আসেনি, যা দেখে আন্দোলনকারীরা ঘরে ফিরে যেতে পারেন।
এখন পর্যন্ত সরকার এটুকুও স্পষ্ট করতে পারেনি—খুনি কোথায় আছে এবং এই হত্যার পেছনে কারা জড়িত।
এর আগে, জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তার বক্তব্য শেষে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড়ের এক পাশের
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited