গোলামুর রহমান-লংগদু | ০৮:১৮ পিএম, ২০২৬-০১-০৬
তীব্র শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিজিবি রাজনগর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসসি।
অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজনগর জোন (৩৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলার শিশকমুখ এলাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তীব্র শীতে কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজিত এ কর্মসূচি বিজিবির মানবসেবামূলক কার্যক্রমের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, শিক্ষক, ব্যবসায়ী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জোন কমান্ডার আগতদের উদ্দেশে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনি বিধি-বিধান, ভোটারদের অধিকার ও দায়িত্ব, নির্বাচন চলাকালীন আচরণবিধি এবং আইন মেনে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি সকলকে ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, নির্বাচনকালীন যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
এছাড়াও তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সামাজিক উন্নয়ন ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষা বিস্তার এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান জোন কমান্ডার।
পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারকরণে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীদের মতামত মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে সকলকে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
মানবিকতা, সচেতনতা ও নিরাপত্তার সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited