নিজস্ব প্রতিবেদক | ০৮:৩০ পিএম, ২০২৬-০১-০৬
রাঙামাটি সরকারি কলেজে অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা ও ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম বিষয়ক এক প্রশিক্ষণ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত এ মহড়া মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মহড়ায় কলেজের সকল বিএনসিসি ক্যাডেট আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব নিউটন দাসের সার্বিক তত্ত্বাবধানে প্রথমে কলেজ অডিটোরিয়ামে একটি লেকচার সেশন অনুষ্ঠিত হয়।
প্রায় ৪০ মিনিটব্যাপী এ সেশনে তিনি অগ্নি নিরাপত্তা, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও ভূমিকম্প বিষয়ে সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
পরবর্তীতে কলেজ মাঠে স্টেশন অফিসার জনাব নুরুল হুদার ধারাবর্ণনায় অগ্নিনির্বাপণ কৌশল, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মাবলি এবং ভূমিকম্প-পরবর্তী জরুরি উদ্ধার কার্যক্রমের বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।
এতে বিএনসিসি ক্যাডেটরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
মহড়া শেষে সহকারী পরিচালক জনাব নিউটন দাস কলেজ অধ্যক্ষের নিকট প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করেন।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক এ প্রশিক্ষণ মহড়ার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় সচেতন ও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited