অহিদুল ইসলাম অভি | ১২:৫৫ পিএম, ২০২৬-০১-০৭
রাঙামাটির বিলাইছড়িতে অবৈধ মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।
সেনা সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি অজ্ঞাত বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা কয়েকটি বস্তা নজরে আসে।
পরে সেগুলো তল্লাশি করে মোট ৬৭ কেজি অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য তাৎক্ষণিকভাবে বিলাইছড়ি জোন সদরে নিয়ে যাওয়া হয়।
পরদিন ৬ জানুয়ারি সকালে জোন সদরের ট্রেনিং শেড সংলগ্ন এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হয়।
মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এসব অবৈধ মদ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এলাকাবাসীর মতে, পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার রোধে সেনাবাহিনীর এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকাংশে কমবে।
এ বিষয়ে জোন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভবিষ্যতেও নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হবে বলে তারা আশ্বস্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited