মেহেদী হাসান | ০২:২৯ পিএম, ২০২৬-০১-০৭
প্রতি বুধবার এলেই রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপা বাজারে নেমে আসে উৎসবের আমেজ।
পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন বনরূপা পরিণত হয় এক মিলনমেলায়।
সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বুধবার বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি থাকে কয়েকগুণ বেশি।
সকালের প্রথম প্রহর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা ও দূর-দূরান্তের পাহাড়ি অঞ্চল থেকে মানুষ বনরূপা বাজারে আসতে শুরু করেন।
পাহাড়ি নারীদের হাতে সংগৃহীত তাজা শাকসবজি, ফলমূল, বাঁশ, কাঠ, পাহাড়ি মসলা ও ঐতিহ্যবাহী পণ্য ক্রেতাদের বিশেষ আকর্ষণ করে। পাশাপাশি বাঙালি ব্যবসায়ীদের দোকানেও জমে ওঠে বেচাকেনা।
বাজারে আসা ক্রেতারা জানান, বুধবারের বাজারে একসঙ্গে নানা ধরনের দেশি ও পাহাড়ি পণ্য পাওয়া যায়।
এতে যেমন পছন্দের জিনিস সহজে কেনা যায়, তেমনি পাহাড়ি–বাঙালির মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, বুধবারের বাজার তাদের আয়ের অন্যতম প্রধান দিন।
অনেক পাহাড়ি পরিবার সপ্তাহজুড়ে উৎপাদিত পণ্য এই দিনেই বাজারে এনে বিক্রি করেন, যা তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা মনে করেন, বনরূপার সাপ্তাহিক এই জমজমাট বাজার শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, বরং এটি পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির মিলনস্থল।
এ বাজার পার্বত্য চট্টগ্রামের সামাজিক সম্প্রীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিচ্ছে।
প্রতি বুধবারের এই বাজার ঘিরে বনরূপা এলাকায় বাড়ে মানুষের চলাচল, মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
সময়ের পরিক্রমায় বনরূপার সাপ্তাহিক বাজার এখন রাঙামাটির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যে পরিণত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited