আলমগীর মানিক | ০৯:২০ পিএম, ২০২৬-০১-০৭
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার দল রাঙ্গামাটি জেলা শাখার আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে জেলা শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
নবগঠিত জেলা হকার দলের সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
সভায় বক্তৃতায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জাসাস সভাপতি মোঃ কামাল বলেন, সাধারণ মেহনতি মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী হকার দল রাজপথে সবসময় সক্রিয় থাকবে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে হকার দলের এই অগ্রযাত্রা অত্যন্ত সময়োপযোগী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাকিল এবং ওলামা দলের সভাপতি মোঃ ইব্রাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত জেলা হকার দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং হকারদের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited