আইয়ুব চৌধুরী | ১১:২৭ পিএম, ২০২৬-০১-০৮
রাজস্থলী উপজেলায় তথ্য আপা কার্যক্রমের আওতায় একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কারিতাস বাংলাদেশের উদ্যোগে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়ায় এ সেশনটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা অফিসের কর্মকর্তা লুই মারমা, কারিতাস রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা মো. মামুন শিকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
সেশনে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণের পদ্ধতি, গণভোট ও জাতীয় নির্বাচনে ভোট প্রদানের গুরুত্বসহ নাগরিক অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যদি কোনো ধরনের হয়রানি বা সমস্যার শিকার হন, তাহলে ভুক্তভোগীদের সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
সচেতনতামূলক এ সেশনে বিভিন্ন পাড়া থেকে মোট ৬০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।
পাশাপাশি তথ্য আপা কার্যক্রমের আওতায় ১৫ জন উপকারভোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited