অহিদুল ইসলাম অভি | ১২:০৪ এএম, ২০২৬-০১-০৯
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে “জেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬” ০৮ জানুয়ারি ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ)-এ আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙ্গামাটি পার্বত্য জেলার সভানেত্রী জনাব নাফিয়া নাজমিন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “পেশাগত দায়িত্বের পাশাপাশি পুলিশ সদস্যদের সুস্থ শরীর ও দৃঢ় মনোবল অত্যন্ত জরুরি।
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানসিক চাপ কমিয়ে কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করে।
এ ধরনের টুর্নামেন্ট পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, দলগত চেতনা ও ঐক্য আরও সুদৃঢ় করবে, যা পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ তারেক সেকান্দারসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, পুলিশ লাইন্স এবং বিভিন্ন ইউনিটের মোট ২২টি দল দ্বৈত প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited