শীতার্ত মানুষের পাশে দাঁড়াল সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)


ওমর ফারুক সুমন    |    ০২:১৮ পিএম, ২০২৬-০১-১১

শীতার্ত মানুষের পাশে দাঁড়াল সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)

সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় রাঙামাটির মারিশ্যা এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের এগত্তর পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মারিশ্যা সীপকসের নেত্রীবৃন্দের উপস্থিতিতে শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় মানুষের মুখে এ উদ্যোগে হাসি ফুটে ওঠে।

সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবারের নারী ও শিশু সদস্যদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি শিক্ষামূলক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান।

এই সংগঠনটি বিজিবি পরিবারের সদস্যদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

সভ্যতার ক্রমবিকাশের ধারায় বাংলাদেশের নারীরা আজ পুরুষের পাশাপাশি সমানভাবে এগিয়ে চলেছে।

সেই অগ্রযাত্রায় বর্ডার গার্ড পরিবারের নারী সদস্যদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সীপকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজিবিতে কর্মরত সদস্যদের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যগণ এই সংগঠনের সদস্য হয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।