মেহেদী হাসান | ০৭:৩৫ পিএম, ২০২৬-০১-১২
রাঙামাটিতে তীব্র গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সাধারণ মানুষ। গৃহস্থালি রান্না থেকে শুরু করে যানবাহন খাত—সবখানেই এর মারাত্মক প্রভাব পড়েছে।
গ্যাস সরবরাহ না থাকায় জেলার বিভিন্ন এলাকায় একের পর এক সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কার্যত অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
সিএনজি চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা।
সময়মতো কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই চরম দুর্ভোগে পড়ছেন।
বাধ্য হয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে চলাচল করছেন, যার ফলে দৈনন্দিন যাতায়াত খরচ কয়েকগুণ বেড়ে গেছে।
অন্যদিকে গৃহস্থালিতে রান্নার গ্যাসের সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
বাজারে এলপিজি সিলিন্ডার মিললেও তা নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। অনেক ঘরেই নিয়মিত রান্না করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করা এবং বাজার তদারকির অভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগ নিয়ে তারা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে নিচ্ছে।
ভুক্তভোগীরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করা এবং গ্যাস ও সিলিন্ডার বাজারে সক্রিয় সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাঙামাটির সচেতন মহল বলছে, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে এবং জনজীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও দৃশ্যমান হস্তক্ষেপ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited