নিজস্ব প্রতিবেদক | ১২:০৯ এএম, ২০২৬-০১-১৩
রাঙ্গামাটির তবলছড়িস্থ বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে নতুন বছরের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক শিক্ষা ও যত্ন পেলে বধির শিশুরাও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
সোমবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের প্রাঙ্গণে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা (আদর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, শিক্ষাবিদ মোঃ ইব্রাহিম এবং সমাজসেবক মোঃ শাহিন আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আনোয়ার আল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন, এবং দোভাষীর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক হাছিনা বেগম।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতার বিষয়ও বটে।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited