মেহেদী হাসান | ১১:০৪ পিএম, ২০২৬-০১-১৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সঙ্গে এক মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পর্যায়ে যুব কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন যুব কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত যুব সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার জন্য বিভিন্ন গঠনমূলক প্রস্তাব প্রদান করেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় যুবদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, দুর্যোগকালীন প্রস্তুতি এবং মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর।
সভা শেষে অতিথিরা কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্ট অফিস পরিদর্শন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট কার্যকরী কমিটির সদস্য জনাব সুমন মারমা এবং ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, যুব প্রধান-১ মোঃ ফাহিম উদ্দিন এবং প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান মোঃ নুরুল আমিন জুবায়েদ।
রাঙামাটি ইউনিটের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উপজেলা ভিজিট ও মতবিনিময় সভার মাধ্যমে কাপ্তাই উপজেলার রেড ক্রিসেন্ট যুব কার্যক্রম আরও সুদৃঢ় ও কার্যকর হবে এবং ভবিষ্যতে মানবিক সেবায় যুবদের অংশগ্রহণ নতুন মাত্রা পাবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited