আলমগীর মানিক | ১০:২৪ পিএম, ২০২৬-০১-১৭
রাঙামাটিতে আসন্ন ‘গণভোট ২০২৬’ সফল করা এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “দেশের চাবি এখন জনগণের হাতে।
একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠন এবং সংবিধানকে স্থায়ী ও কার্যকর রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের যোদ্ধারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই গণভোট সেই স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
তিনি উল্লেখ করেন, গণভোটের প্রশ্নগুলো কিছুটা জটিল হলেও ইতিবাচক ও কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বার্থে সাধারণ মানুষের কাছে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
এজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম, রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা এবং রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরাও গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভা শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণে “গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে একটি ‘ভোটের গাড়ি’ (ক্যারাভান) এর শুভ উদ্বোধন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এই ক্যারাভানটি রাঙামাটির বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করবে।
সভায় বক্তারা দুর্গম পাহাড়ি অঞ্চলে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited