নাজিম আল হাসান | ০৮:১৮ পিএম, ২০২৬-০১-১৮
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙ্গামাটি সরকারি কলেজে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসের হলরুমে আয়োজিত এই শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক অনিবার্ন বড়ুয়া, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নজরুল ইসলাম মজুমদার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন।
সভায় সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি মো. ওমর মোরশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী।
তার আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতা জাতিকে বারবার দিকনির্দেশনা দিয়েছে। শিক্ষা বিস্তারে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, যার সুফল আজও কোটি শিক্ষার্থী ভোগ করছে।
অন্যান্য বক্তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী জীবনের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষায় তার অবদান জাতি কোনোদিন ভুলবে না।
দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তার আদর্শ ও নেতৃত্ব আজও অনুপ্রেরণার উৎস।
শোক সভায় রাঙ্গামাটি সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানজুড়ে এক শোকাবহ, গম্ভীর ও আবেগঘন পরিবেশ বিরাজ করে।
সবশেষে হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মুনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited