খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:৪১ পিএম, ২০২৬-০১-২২
খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে প্রথম নির্বাচনী পথসভা হয়েছে।
বিকেলে শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এ পথসভার আয়োজন করে।
এ উপলক্ষ্যে সরকারি কলেজ মাঠ থেকে বর্ণিল র্যালী বের করা হয়। এতে অংশ নেন মারমা সম্প্রদায়ের শত শত নারী পুরুষ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে পথসভায় যোগ দেয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি বলেন, মারামারি ও কাটাকাটির রাজনীতি আর নয়।
১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বাঁধা ও বন্দুকের নল উপেক্ষা করে মানব প্রাচীর করে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন।
সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এর আগে পথসভাস্থলে মারমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা হাতে ধানের ছড়া নিয়ে নির্বাচনী থিম সংয়ের তালে তালে নাচেন।
পথ সভায় জেলা বিএনপি ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited