আলমগীর মানিক | ০২:০৩ পিএম, ২০২৬-০১-২৬
রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের এই প্রার্থী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় বার্তা পৌঁছে দিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
২৬ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১০টা থেকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া বাজার এলাকা থেকে এ গণসংযোগ কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় দীপেন দেওয়ান বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিএনপির রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে জুরাছড়ি উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited