মেহেদী হাসান | ০৮:০১ পিএম, ২০২৬-০১-২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাঙামাটি পৌরসভার পাবলিক হেলথ এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ১৫টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় তিনি বলেন,
“অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেছে। তাদের এই মানবিক ও সাহসী ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন,
“ভবিষ্যতেও রাঙামাটিবাসীর যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও সক্রিয়ভাবে পাশে পাওয়ার প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। তিনি বলেন,
“আমাদের যুব সদস্যরা ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে সার্ভে পরিচালনার মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের একটি তালিকা প্রস্তুত করেন।
সেই তালিকার ভিত্তিতেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করে যাবে।”
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মঈন পলাশ, ইউনিটের ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম, ইউনিট সহকারী অফিসার রাসেল বণিক, যুব প্রধান মো. তানভীরসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল— কিচেন সামগ্রী, হাইজিন পার্সেল, ডিগনিটি কিট, মশারি, কম্বল, জেরিক্যান, বালতি ও ত্রিপল।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা দ্রুত সহায়তা পাওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited