মেহেদী হাসান | ০৯:১৯ পিএম, ২০২৬-০১-২৬
রাঙামাটিতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকালে হ্যাপি মোড়, বনরূপাতে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে এই মানববন্ধনে অংশ নেন টিআইবি’র ইয়েস দলনেতা মোঃ মোস্তফা, পরিবেশ বিষয়ক এসিজি’র সমন্বয়কারী বাবুল মারমা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের জয়া চাকমা, বাংলাদেশ স্কাউটের নিবির চাকমা, ইয়েস সদস্য পরানধন চাকমা এবং এসিজি সদস্য সাইমুন ইসলাম।
মানববন্ধনে বাবুল মারমা ধারণা পত্র পাঠ করেন এবং বক্তব্যে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্লিন এনার্জি অপরিহার্য।
নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তি বিশ্বব্যাপী টেকসই ভবিষ্যতের দিকে একটি আশার আলো হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, এগুলি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাঙামাটি সনাকের সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা তার বক্তব্যে জানান, বাংলাদেশের জলবায়ু ঝুঁকির তালিকায় থাকা একটি দেশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সময়ের দাবি।
তিনি বন ধ্বংসের ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও তীব্র তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে সকলকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আহ্বান জানান।
তিনি প্রশাসন, পৌরসভা এবং পরিবেশবাদী সংগঠনগুলিকে কাপ্তাই লেকের দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
মানববন্ধনে সনাক সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট, স্থানীয় সামাজিক সংগঠন এবং টিআইবি ইয়েস টিমের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited