বিলাইছড়ি প্রতিনিধি | ০৯:৩২ পিএম, ২০২৬-০১-২৭
রাঙামাটির বিলাইছড়িতে নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদন নিশ্চিত করতে ৬০ জন কৃষককে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্ট ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কৃষকদের ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ (GAP) বা উত্তম কৃষি কার্যক্রম সনদ প্রদানের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিলাইছড়ি উপজেলা হলরুম ও সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
পরিদর্শনকালে উপ-পরিচালক নিজেই প্রশিক্ষণার্থী কৃষকদের বিভিন্ন কারিগরি বিষয়ে পাঠদান করেন। তিনি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ফসল উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কৃষকদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
একই সঙ্গে উৎপাদন ব্যয় কমানো, পরিবেশবান্ধব চাষাবাদ, সঠিক কীটনাশক ব্যবহার ও বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন। মাঠ পর্যায়ে কৃষির সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মোদক, বদিউল আলমসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited