কাউখালী প্রতিনিধি | ০৪:১৩ পিএম, ২০২৬-০১-২৮
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার): গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ০২টি শটগান, ০১টি পিস্তল, ০১টি এয়ারগান, ০১টি ডামি পিস্তল, ০১ রাউন্ড .৩০৩ ক্যালিবার গোলাবারুদ, ০১ রাউন্ড শটগানের গোলাবারুদ, ০৩ রাউন্ড শটগানের ফায়ারকৃত কার্তুজ, ০৫টি ধারালো দা, ০১টি বিদেশি চাকু, ০১টি ড্যাগার এবং ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানের ফলে স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited