নাজিম আল হাসান | ১০:১৬ পিএম, ২০২৬-০২-০১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিকশা প্রতীকের সমর্থনে রাঙামাটির লংগদু উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে লংগদু উপজেলার বৈরাগী বাজার চৌরাস্তা, গাউছপুর, গুলশাখালী বাজার, চৌমুহনী বাজার ও রাজনগরসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
এ সময় তারা রিকশা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগ ও পথসভায় নেতৃত্ব দেন লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়ন খেলাফত মজলিসের আমির ডা. মোহাম্মদ খোকন।
বগাচত্তর ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক মো. খোরশেদ আলমের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফতে শ্রমিক মজলিস রাঙামাটি জেলা সভাপতি হাফেজ মো. নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাসার, খেলাফত মজলিস লংগদু উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি লংগদু উপজেলা সভাপতি মো. রাকিব, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের সদস্য মো. আব্দুল আজিজ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, রিকশা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সুযোগ সৃষ্টি হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পথসভায় বক্তব্যে রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেন, বর্তমানে দেশে দুর্নীতি, খুন, গুম ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এগারো দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে এসব অপরাধ বন্ধ করে একটি সুন্দর, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।
তিনি আরও বলেন, লংগদু উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
নির্বাচিত হলে কৃষকদের জন্য সার, কীটনাশক ও উন্নতমানের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।
পাশাপাশি মৎস্যজীবীদের কর্মসংস্থান বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited