নাজিম আল হাসান | ০৮:২৭ পিএম, ২০২৬-০২-০২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিকশা প্রতীকের পক্ষে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিলাইছড়ি উপজেলার উপজেলা বাজার, দোপ্পাছড়ি বাজার, গাছকাটাছড়া, কেংড়াছড়িসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তারা রিকশা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলাইছড়ি উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মাহামুদের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন খেলাফতে শ্রমিক মজলিস রাঙামাটি জেলা সভাপতি হাফেজ মো. নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, এনসিপির বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক লাল চন্দ্র চাকমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ, খেলাফত মজলিস লংগদু উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক আবদুল আজিজ এবং এনসিপির বিলাইছড়ি উপজেলা সেক্রেটারি সুকময় চাকমা।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের রাজনীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।
এ সময় রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, এগারো দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালি—সব জনগোষ্ঠীর অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা কাজ করবেন।
বক্তারা স্থানীয় সমস্যাগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
গণসংযোগ ও পথসভা চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় স্থানীয় অনেক ভোটার নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited