লংগদুতে ধানের শীষের প্রার্থীর ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ০৯:০৭ পিএম, ২০২৬-০২-০২

লংগদুতে  ধানের শীষের প্রার্থীর ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯৯ নং আসনের ধানের শীষের প্রার্থী জনাব এডভোকেট দীপেন দেওয়ানের জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০.০০ ঘটিকায় ভাইবোনছড়া বাজার থেকে এই কার্যক্রম শুরু হয়। এরপর আটারকছড়াছড়া, মাইনী বাজার, গাঁতাছড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে এই আয়োজন পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।

এছাড়া উপস্থিত ছিলেন ৯ম জাতীয় সংসদ পদপ্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বারেক দেওয়ানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পথসভা ও জনসংযোগে এলাকার মানুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয় এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।