আলমগীর মানিক | ০৯:১৮ পিএম, ২০২৬-০২-০৬
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বিএনপির উদ্যোগে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয়ের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে নানিয়ারচর বাজারে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি জনগণের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. জীবক চাকমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পাহাড়ি এই জনপদে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
পথসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে নানিয়ারচর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited