নাজিম আল হাসান | ১০:৪৫ পিএম, ২০২৬-০২-০৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিক্সা প্রতীকের পক্ষে বাঘাইছড়ি উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা বাজার, পাবলাখালী, দুরছড়ি বাজার, পশ্চিম বটতলী হয়ে উপজেলা মসজিদ, বটতলী, লাইল্যাঘোনা, উগলছড়ি বাজার, বাঘাইছড়ি-বাবুপাড়া-চৌহমুনীসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ চলাকালে জোটের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা সভাপতি কবির আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মুনসুরুল হক, জেলা জামায়াতের শুরা সদস্য ও সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক যুব শক্তি মো. নাজমুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুমিন, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেনসহ এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
রাঙামাটি–২৯৯ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, “এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে।”
তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ ও পথসভা চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় ভোটাররা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited