আলমগীর মানিক | ০৭:৩৮ পিএম, ২০২৬-০২-০৯
প্রচারণার শেষ দিনে সোমবার রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। বিশাল গণমিছিলের মাধ্যমে শক্তিশালী শোডাউন দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান।
জনসমুদ্রে পরিণত হওয়া এই মিছিল নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতি মিছিলে এক ভিন্ন মাত্রা যোগ করে।
ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সজ্জিত মিছিলটি আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
মিছিলের অগ্রভাগে থেকে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল গণমিছিল রাঙামাটি আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
প্রচারণার শেষ দিনে এমন শক্তিশালী উপস্থিতি ভোটের মাঠে বিএনপিকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন অনেকেই।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited