মেহেরাজ হোসেন সুজন | ০৩:৩৪ পিএম, ২০২০-১২-০৫
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন এর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়। শনিবার দুপুর ১২টায় নানিয়ারচর উপজেলায় ছয়কুড়ি বিলে উপর এই বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় ।
রাঙামাটি নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম সালাহ উদ্দিন আজাদ (পিএসসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃইফতেকুর রহমান পিএসসি। অন্যান্যর মধ্যে রাঙামাটি জোন কমান্ডার লে.কর্ণেল রফিকুল ইসলাম( পিএসসি) , জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান,নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার,নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি। তিনি আরো বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন তরান্বিত সম্ভব হয়েছে । পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করা প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited