আলমগীর মানিক | ০৪:০৮ পিএম, ২০২৬-০২-১৩
নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সাধারণ জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন ওয়াদুদ ভূইয়া। বিজয়ের পর তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই জয় শুধুমাত্র তাঁর একার নয়, এটি দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের সম্মিলিত অর্জন।
ওয়াদুদ ভূইয়া বলেন, “এই জয় আমার নয়, এই জয় তোমাদের। তোমাদের পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসার ফলেই আমরা আজ বিজয়ী হয়েছি।”
তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, বিজয় ধরে রাখতে হলে সকলকে ভদ্র ও নমনীয় আচরণ করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন, কারও সঙ্গে বিবাদ, ঝগড়া বা সংঘাতে জড়ানো যাবে না। কোনো ধরনের মারামারি বা অশান্তি সৃষ্টিরও সুযোগ নেই।
তাঁর ভাষায়, “মানুষই আমাদের শক্তি। তাই মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।” এমনকি অন্য কোনো দলের নেতাকর্মীদের সঙ্গেও যেন কোনো বিরোধে না জড়ানো হয়, সে আহ্বান জানান তিনি।
বিজয়ের আনন্দে কোনো বিজয় মিছিল না করার ঘোষণাও দেন ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংযমী আচরণই সবচেয়ে বড় দায়িত্ব।
শেষে তিনি সকল ভোটার, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited