মেহেদী হাসান | ০৭:৩৫ পিএম, ২০২৬-০২-১৫
নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্রদল কর্মী রিফাত হাওলাদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত রিফাত রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর দাবি, ভোটে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়াকে কেন্দ্র করেই তার ওপর হামলা চালানো হয়েছে।
রিফাত হাওলাদার জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী।
তার অভিযোগ, স্থানীয় বাংলাদেশ ছাত্রলীগ নেতা ইসমাইলের নির্দেশে তার ওপর হামলা চালানো হয়েছে।
রিফাত বলেন, “নির্বাচন নিয়ে আমার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমাকে টার্গেট করা হয়েছে।
কোনো উসকানি ছাড়াই আমাকে মারধর করা হয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
রিফাতের চাচা লিটন হাওলাদার অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে।
রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
রিফাতের মা রিনা বেগম বলেন, “শুধু ভোটের কারণে আমার ছেলেকে নির্যাতন করা হয়েছে।
আমরা আতঙ্কে আছি—যেকোনো সময় আবার হামলা হতে পারে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় নির্বাচনকেন্দ্রিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে চাপা বিরোধ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করছে।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited