কাউখালী প্রতিনিধি | ০৩:০৩ পিএম, ২০২৬-০২-১৬
কাউখালী উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে অ্যান্টি-র্যাবিস (ARV) ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ ও অ্যান্টি-র্যাবিস টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা ও পূর্ণ ডোজ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন গ্রহণ করলে এ রোগের ঝুঁকি প্রায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।
তাই কোনো ব্যক্তি প্রাণীর কামড়ে আক্রান্ত হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এই বিনামূল্যের টিকাদান কার্যক্রমের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited