রমজান উপলক্ষে রাঙামাটিতে পৌর জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ


মেহেদী হাসান    |    ০৬:৪৪ পিএম, ২০২৬-০২-১৭

রমজান উপলক্ষে রাঙামাটিতে পৌর জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি জেলা শাখা।

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বনরূপা ইসলামিক সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মইনুদ্দীন।

সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট রহমাতুল্লাহ ও পৌরসভার অফিস সম্পাদক সাজ্জাদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের মাস।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ।

তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়দের মধ্যে এ কর্মসূচি ইতিবাচক সাড়া ফেলে।