মেহেদী হাসান | ০৭:০৮ পিএম, ২০২৬-০২-১৮
ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়। মুহূর্তের মধ্যেই চারদিকে চিৎকার ও হাহাকার ছড়িয়ে পড়ে।
নিহতদের মধ্যে রয়েছেন বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।
ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানা গেছে, অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ওই সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যান চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে আসছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited