আলমগীর মানিক | ১০:২৫ এএম, ২০২৬-০২-২১
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান,এমপি।
আজ একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এর বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
এ সময় সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়।” তিনি আরও বলেন, “ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি।”
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।
তিনি বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited