কাউখালী প্রতিনিধি | ১২:১৮ এএম, ২০২৬-০২-২২
মহান ভাষা আন্দোলনের ১৯৫২ সালের সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। '
তারা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তাদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এবং ভাষা আন্দোলন পরবর্তী সময়ে জাতীয় চেতনাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও তাগিদ দেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited