আলমগীর মানিক | ০৩:৩০ পিএম, ২০২৬-০২-২৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান আজ সচিবালয়ে তাঁর নিজ কার্যালয় থেকে টেলিফোনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পবিত্র রমজান মাসে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
ফোনালাপে মন্ত্রী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রশাসনের নৈতিক দায়িত্ব।
বিশেষ করে ভূমি-সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত সতর্কতা, প্রজ্ঞা ও বিদ্যমান আইন-বিধি অনুসরণ করে নিষ্পত্তির জন্য তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
একই সঙ্গে যানজট নিরসন, জননিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
পার্বত্য এলাকায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে জড়িতদের চিহ্নিত করার নির্দেশও দেন তিনি।
এছাড়া বান্দরবানের লামা উপজেলা থেকে শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বান্দরবান জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক চারা রোপণের তাগিদ দেন।
তিনি আরও বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকি করার জন্যও জেলা প্রশাসকদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন পার্বত্য মন্ত্রী।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited