অহিদুল ইসলাম অভি | ০৩:০৭ পিএম, ২০২৬-০২-২৬
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত মেসার্স পাল মেশিনারি (স্বত্বাধিকারী: রাজু পাল) নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দোকান সূত্রে জানা যায়, নগদ টাকা রাখার কিছুক্ষণ পরই অজ্ঞাত এক ব্যক্তি সুযোগ বুঝে মুহূর্তের মধ্যে টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই আশপাশের লোকজনকে জানানো হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘাইছড়ি, মাইনি ও আমতলী এলাকার কেউ যদি অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
সঠিক তথ্য দিয়ে অভিযুক্তকে শনাক্ত করতে সহায়তা করতে পারলে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited