নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৬ পিএম, ২০২৬-০২-২৬
পার্বত্য জেলা রাঙ্গামাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্থান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রকাশ্যে নেশা করার অভিযোগ উঠেছে সেলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (বিকেল প্রায় ৪টার দিকে) তাকে শহীদ মিনার এলাকায় জনসম্মুখে নেশা করতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শহীদ মিনার প্রাঙ্গণ প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর থাকে।
শিক্ষার্থী, অভিভাবক, পথচারীসহ সাধারণ মানুষ এখানে নিয়মিত যাতায়াত করেন। এমন একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্থানে প্রকাশ্যে মাদকসেবনের ঘটনা স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শহীদ মিনারের মতো জাতীয় চেতনার প্রতীক স্থানে এ ধরনের কর্মকাণ্ড শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং সামাজিক অবক্ষয়েরও ইঙ্গিত বহন করে।
বিশেষ করে তরুণ সমাজের সামনে প্রকাশ্যে নেশা করার ঘটনা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এ ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা জনসম্মুখে মাদকসেবনের মতো অপরাধ বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
রাঙ্গামাটি শহরের নাগরিকরা মনে করেন, ঐতিহাসিক ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব।
প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited